বিনোদন ডেস্ক
ঢাকা: ঢাকাই চলচ্চিত্রের অন্যতম আলোচিত ও সমালোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত আবারও খবরের শিরোনামে। অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সোজাসাপ্টা মন্তব্যের জন্য পরিচিত এই অভিনেত্রী এবার এক বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন। ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে তিনি জানিয়েছেন, তিনি তার ‘আগের ফর্মে’ ফিরে আসছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিষ্টি জান্নাত লেখেন, “ভদ্র ব্যবহারের কোনো মূল্য নেই এই সমাজে, তাই আবার আগের ফর্মে ফেরত আসলাম।” তার এই মন্তব্যে স্পষ্ট যে, সাম্প্রতিক কোনো ঘটনায় তিনি বেশ চটেছেন এবং নিজের আচরণে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছেন।

যদিও তিনি প্রথমে এই পোষ্টে কিছু গালি সংযুক্ত করেছিলেন যেটা পরবর্তীতে নেটিজেনদের সমালোচনার মুখে এডিট করে বাদ দিয়ে দেন ।

মিষ্টির এই হঠাৎ মেজাজ বদলের কারণ নিয়ে ধোঁয়াশা থাকলেও, নেটিজেনদের বড় একটি অংশ তাকে সমর্থন জানিয়েছেন। কমেন্ট বক্সে অনেকেই লিখেছেন, “একদম ঠিক কথা বলেছেন” কিংবা “সঠিক সিদ্ধান্ত”। ভক্তদের মতে, বর্তমান প্রেক্ষাপটে তার এই উপলব্ধি যথার্থ।
এর আগেও মিষ্টি জান্নাত নিজের ক্যারিয়ার নিয়ে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছিলেন। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, সিনেমায় ছোট বা নামমাত্র চরিত্রে অভিনয় করে অসম্মানিত হওয়ার চেয়ে কাজ না করাটাই শ্রেয়। তিনি বলেন, “কাজ কম করলেও নিজের আত্মসম্মান বিসর্জন দিতে নারাজ।”
উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিষ্টি জান্নাতের। তিনি একাধারে চিত্রনায়িকা এবং দন্তচিকিৎসক। তবে তার এই ‘পুরনো ফর্মে’ ফেরার ঘোষণা ইন্ডাস্ট্রিতে নতুন কোনো বিতর্কের জন্ম দেয় কি না, সেটাই এখন দেখার বিষয়।
বাংলাফ্লো/এফআইআর






