বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম - টপ লিড নিউজ

জাতীয় নির্বাচনের দিনই গণভোট, ব্যালটে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটে ৪টি বিষয়ের ফয়সালা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৩, ২০২৫
- টপ লিড নিউজ, ঢাকা, বাংলাদেশ
0
Referendum-on-national-election-day-4-issues-decided-by-Yes-or-No-vote-on-ballot

Referendum-on-national-election-day-4-issues-decided-by-Yes-or-No-vote-on-ballot

0
শেয়ার হয়েছে
12
দেখা হয়েছে

বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই একই সঙ্গে গণভোট আয়োজন করা হবে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এই ঐতিহাসিক ঘোষণা দেন। তিনি জানান, গণভোটের ব্যালটে সংবিধান সংস্কার সম্পর্কিত চারটি নির্দিষ্ট বিষয় থাকবে এবং ভোটাররা একটিমাত্র প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে তাঁদের মতামত জানাতে পারবেন।

প্রধান উপদেষ্টা জানান, ‘জুলাই জাতীয় সনদ’ এবং সংবিধান সংস্কার আদেশের আলোকে গণভোটের প্রশ্নটি নির্ধারণ করা হয়েছে। ভোটারদের কাছে জানতে চাওয়া হবে— তাঁরা জুলাই সনদে লিপিদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবগুলোর প্রতি সম্মতি জ্ঞাপন করছেন কি না। প্রস্তাবগুলো হলো:

১. তত্ত্বাবধায়ক সরকার ও ইসি: নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকেই গঠন করা হবে।

 ২. দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ: আগামী সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। জাতীয় নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ জন সদস্য নিয়ে একটি ‘উচ্চকক্ষ’ গঠিত হবে। সংবিধান সংশোধন করতে হলে এই উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন প্রয়োজন হবে।

 ৩. ৩০টি সংস্কার প্রস্তাব: প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, সংসদের নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন এবং বিচার বিভাগের স্বাধীনতাসহ রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হওয়া ৩০টি প্রস্তাব বাস্তবায়নে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে।

 ৪. অন্যান্য সংস্কার: জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে।

অধ্যাপক ইউনূস স্পষ্ট করেন, গণভোটে যদি সংখ্যাগরিষ্ঠ ভোট ‘হ্যাঁ’ সূচক হয়, তবে আগামী নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরাই একটি ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন করবেন। এই সংসদ সদস্যরা একই সঙ্গে আইন প্রণেতা এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কারের কাজ সম্পন্ন করবে।

সরকারের এই সিদ্ধান্তের ফলে নির্বাচন আগে নাকি সংস্কার আগে— দীর্ঘদিনের এই বিতর্কের একটি ‘ভারসাম্যপূর্ণ সমাধান’ হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।বাংলাফ্লো/এফআইআর

Tags: Bangladesh PoliticsBicameral ParliamentCaretaker GovernmentConstitution ReformDr. Muhammad YunusJuly CharterNational ElectionReferendumগণভোটজাতীয় নির্বাচনজুলাই সনদড. মুহাম্মদ ইউনূসদ্বিকক্ষ বিশিষ্ট সংসদপ্রধান উপদেষ্টাসংবিধান সংস্কার
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ
বাংলাদেশ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ

মার্চ ১৭, ২০২৬
আড়ংয়ে ‘ফ্রি ব্যাগ’ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা
বাংলাদেশ

আড়ংয়ে ‘ফ্রি ব্যাগ’ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

মার্চ ১৬, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

মার্চ ১৬, ২০২৬
পরবর্তী পোস্ট
BNP-meeting-chaired-by-Tarique-Rahman-in-the-evening-regarding-Chief-Advisers-speech

প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে সন্ধ্যায় তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির বৈঠক

Government-proposes-appointing-DU-VC-Dr-Niaz-Ahmed-as-ambassador-to-Denmark

ঢাবি ভিসি ড. নিয়াজ আহমেদকে ডেনমার্কে রাষ্ট্রদূত করার প্রস্তাব সরকারের

Hamzas-bicycle-kick-and-two-goals-yet-Bangladesh-winless

হামজার বাইসাইকেল কিক ও জোড়া গোল তবুও জয়হীন বাংলাদেশ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (৩৭৫)
  • – লিড নিউজ (৬৭)
  • – সেমি লিড (৮৩১)
  • অদ্ভুতুড়ে (৩)
  • অন্যান্য (৩৫)
  • অন্যান্য খেলা (২৮)
  • অপরাধ (৫৪)
  • অর্থনীতি (৯৪)
  • আদালত (৮২)
  • আন্তর্জাতিক (৬০০)
  • কর্পোরেট নিউজ (১৭)
  • কৃষি (২৭)
  • ক্রিকেট (৩৮৮)
  • খেলা (২৩৮)
  • চলচ্চিত্র (১১)
  • চাকরি (৫২)
  • জনপদ (২২৪)
  • টিপস-রিভিউ (১)
  • ডিজিটাল শর্ট (২)
  • তথ্যপ্রযুক্তি (৬৯)
  • ধর্ম ও জীবন (১৮)
  • নারী (২)
  • পরিবেশ (২৯)
  • প্রবাস সংবাদ (৪২)
  • ফুটবল (২৩৯)
  • বরিশাল (১১)
  • বাণিজ্য (৪৩)
  • বাংলাদেশ (১,৩৭৭)
    • কক্সবাজার (২৩)
    • কিশোরগঞ্জ (২৩)
    • কুড়িগ্রাম (৪)
    • কুমিল্লা (২)
    • কুষ্টিয়া (২)
    • খাগড়াছড়ি (১০)
    • খুলনা (৭)
    • গাইবান্ধা (৩)
    • গাজীপুর (১১)
    • গোপালগঞ্জ (৯)
    • চট্টগ্রাম (৪৩)
    • চাঁদপুর (৪)
    • চুয়াডাঙ্গা (৫)
    • জয়পুরহাট (৩)
    • জামালপুর (২)
    • ঝিনাইদহ (২)
    • টাঙ্গাইল (৮)
    • ঠাকুরগাঁও (৭)
    • ঢাকা (৫০)
    • দিনাজপুর (৫)
    • নরসিংদী (৫)
    • নাটোর (৪)
    • নারায়ণগঞ্জ (৪)
    • নীলফামারী (১)
    • নোয়াখালী (১১)
    • পঞ্চগড় (৩)
    • ফেনী (২১)
    • বগুড়া (৩)
    • বরগুনা (১)
    • বাগেরহাট (৩)
    • ব্রাহ্মণবাড়িয়া (৯)
    • ভোলা (৩)
    • ময়মনসিংহ (৭)
    • মাগুরা (৭)
    • মুন্সীগঞ্জ (১)
    • মৌলভীবাজার (১)
    • রংপুর (৪)
    • রাঙ্গামাটি (৬)
    • রাজশাহী (৯)
    • লক্ষ্মীপুর (৫)
    • লালমনিরহাট (২)
    • শেরপুর (৭)
    • সাতক্ষীরা (৩)
    • সিরাজগঞ্জ (২)
    • সিলেট (৮)
    • সুনামগঞ্জ (১)
    • হবিগঞ্জ (২)
  • বিনোদন (৭২১)
  • বিশেষ (১)
  • ভিডিও নিউজ (২৮০)
  • মতামত (১৩)
  • মাল্টিমিডিয়া (৪৭)
  • রাজধানী (৩৯)
  • রাজনীতি (৪৫৩)
  • লাইফস্টাইল (১০৪)
  • শিক্ষা (১২৪)
  • শিল্প সাহিত্য (৯)
  • শিশু কিশোর (২)
  • সমাজকথন (১)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (২)
  • স্পোর্টস (৪৬৮)
  • স্পোর্টস লাইভ (১২)
  • স্বাস্থ্য (৩৫)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh News Bangladesh Politics BNP Bollywood News Cricket News Dhaka News Donald Trump Election 2026 Election Commission Entertainment News Entertainment News BD Interim Government Jamaat-e-Islami Khaleda Zia Middle East Crisis NCP Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান ইসরায়েল এনসিপি ওয়েস্ট ইন্ডিজ জাতীয় নির্বাচন জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢাকা তারেক রহমান নির্বাচন কমিশন নির্বাচন ২০২৬ পাকিস্তান প্রধান উপদেষ্টা বলিউড বাংলাদেশ বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত যুক্তরাষ্ট্র লিড বিনোদন লিড স্পোর্টস শেখ হাসিনা সিনেমা
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার মার্চ ১৮, ২০২৬
  • ‘রাক্ষস’ সিনেমার নতুন গান ‘তুমি ছাড়া’ প্রকাশ্যে মার্চ ১৮, ২০২৬
  • রুমিন ফারহানার সঙ্গে এক ফ্রেমে ভাবনা মার্চ ১৮, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান