গত মৌসুমে এল ক্ল্যাসিকোয় বার্সেলোনার সঙ্গে চারবারের দেখায় সবকটিতেই হেরেছিল রিয়াল মাদ্রিদ। টানা হারের স্মৃতি ভুলে চলতি মৌসুমের প্রথম দেখাতেই জয় তুলে নিয়েছে লস ব্লাঙ্কোসরা। ম্যাচের আগে বার্সা তারকা লামিন ইয়ামাল দাবি করেছিলেন, রিয়াল মাদ্রিদ চুরি করে এবং ম্যাচ নিয়ে শুধু অভিযোগ করে। জয়ের পর স্প্যানিয়ার্ড তারকার বিতর্কিত মন্তব্যের জবাব দিলেন জুড বেলিংহ্যাম।
সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার রাতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে কাইলিয়ান এমবাপে ও বেলিংহ্যামের গোলে ২-১ ব্যবধানে জিতেছে রিয়াল। জয়-পরাজয় ছাপিয়ে ম্যাচের শেষদিকে হাতাহাতি ও বাক-বিতণ্ডায় জড়ান হ্যান্সি ফ্লিক ও জাভি আলোনসো শিষ্যরা।
এল ক্ল্যাসিকো জয়ের পর সেই মন্তব্যের জবাব দিলেন ইংলিশ তারকা বেলিংহ্যাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেন, ‘টক ইজ চিপ।’ যার বাংলা অর্থ দাঁড়ায়, ‘বলা সহজ করা কঠিন।’
ম্যাচের পর ২২ বর্ষী বেলিংহ্যাম বলেছেন, ‘এমন দিনে আমরা খুব খুশি। ম্যাচের জন্য সবাই অনেক খেটেছি। তিন পয়েন্টই আমাদের প্রাপ্য ছিল। এই জয় সমর্থকদের জন্য। গতবছর বড় ম্যাচে খারাপ করেছি তাই আজকের জয় খেলোয়াড়, স্টাফ ও সমর্থকদের জন্য।’
লা লিগায় ১০ ম্যাচে ৮ জয় ও এক হারে ২৭ পয়েন্ট নিয়ে টেবিল শির্ষে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৭ জয় ২ হার ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বার্সেলোনা।


