বিনোদন ডেস্ক
ঢাকা: বলিউড সুপারস্টার রণবীর সিংকে হোয়াটসঅ্যাপে ভয়েস নোটের মাধ্যমে হত্যার হুমকি ও মোটা অঙ্কের টাকা দাবির অভিযোগ উঠেছে। এই ঘটনার পর রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের মুম্বাইয়ের বাসভবন কার্যত দুর্গে পরিণত হয়েছে। তবে নিজেদের নিরাপত্তায় তারা যে ৬ জন সশস্ত্র দেহরক্ষী নিয়োগ করেছেন, তা এখন প্রতিবেশীদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।
আবাসন কর্তৃপক্ষের অভিযোগ, কোনো অনুমতি ছাড়াই এই সশস্ত্র রক্ষীরা লবি, জিম এবং শিশুদের খেলার জায়গায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এ নিয়ে পুলিশের কাছে অভিযোগও দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করলেও এর পেছনে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হাত আছে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে, রণবীরের সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ধুরন্ধর’-এর চরিত্রের কারণেই এই বিপত্তি ঘটতে পারে।
বাংলাফ্লো/এম এইচ এইচ






