বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রবিবার (৩০ নভেম্বর) রাতে রাষ্ট্রপতির পক্ষ থেকে তাঁর সহকারী একান্ত সচিব (এপিএস) সাগর হোসেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে এই ফুল পৌঁছে দেন এবং খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নেন।
সাগর হোসেন জানান, রাষ্ট্রপতি নিয়মিত টেলিফোনে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর রাখছেন। এর আগে, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে রাষ্ট্রপতি গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং তাঁর আশু রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন।
সাবেক প্রধানমন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে সরকারের শীর্ষ পর্যায় থেকে খোঁজ নেওয়া এবং ফুল পাঠানোর এই ঘটনা রাজনৈতিক মহলে সৌজন্যের নিদর্শন হিসেবে দেখা হচ্ছে।
বাংলাফ্লো/এফআইআর






