বিনোদন ডেস্ক
ঢাকা: চিত্রনায়িকা পরীমনি ও অভিনেতা শরিফুল রাজের বিচ্ছেদের প্রায় তিন বছর পর অবশেষে মুখ খুললেন অভিনেত্রী। বিচ্ছেদের কারণ হিসেবে এতদিন ধরে চলা ‘তৃতীয় পক্ষ’ বা পরকীয়ার গুঞ্জনকে তিনি পুরোপুরি নাকচ করে দিয়েছেন। সম্প্রতি একটি টিভি চ্যানেলের পডকাস্টে পরীমনি স্পষ্ট জানান, তাদের সংসার ভাঙার মূল কারণ ছিল পারস্পরিক বোঝাপড়ার অভাব।
পরীমনি বলেন, ‘বিচ্ছেদের পেছনে কোনো তৃতীয় পক্ষ ছিল না। সংসার টিকিয়ে রাখার জন্য যে চেষ্টা করতে হয় বা অন্যের চেষ্টাকে সম্মান জানাতে হয়, রাজ সেটা জানত না।’ ইন্ডাস্ট্রিতে প্রচলিত গুঞ্জন—পরীর কারণে রাজ সন্তানের খোঁজ নিতে পারেন না—একে ‘সম্পূর্ণ ভুল’ আখ্যা দিয়ে তিনি বলেন, তিনি চান রাজ কারো বলা ছাড়াই নিজের সন্তানের প্রতি দায়িত্ববোধ অনুভব করুক।
উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেছিলেন রাজ-পরী এবং ২০২২ সালের ১০ আগস্ট তাদের ঘরে পুত্রসন্তানের জন্ম হয়। পরবর্তীতে ২০২৩ সালের শেষের দিকে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে। বর্তমানে ব্যক্তিগত জীবনের তিক্ততা ভুলে দুজনেই সিনেমার কাজে ব্যস্ত সময় পার করছেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ






