বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো সচিবালয়ে প্রবেশ করলেন তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩২ মিনিটে তাকে বহনকারী গাড়িটি সচিবালয়ের গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন তিনি।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর জন্য আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছে সচিবালয়ের ৪ নম্বর ভবনের দ্বিতীয় তলার ২০১ নম্বর কক্ষটি। এছাড়া ২০০ নম্বর কক্ষটি সভাকক্ষ হিসেবে ব্যবহারের জন্য নির্ধারিত। নতুন প্রশাসনের যাত্রা শুরু উপলক্ষে সচিবালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আজকের কার্যসূচি: সচিবালয়ে প্রবেশের পরপরই মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী। এরপর সচিবালয়েই মধ্যাহ্নভোজ ও জোহরের নামাজ আদায় করবেন।
বিকেল ৩টা: নবগঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে সভাপতিত্ব করবেন।
বিকেল ৪টা: সচিবদের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হবেন।
বাংলাফ্লো/এফআইআর






