বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: দেশের চলমান জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণে আজ বুধবার (২৫ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে উপস্থিত হন এবং তাঁর প্রাত্যহিক দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করেন।
জ্বালানি বিষয়ক এই গুরুত্বপূর্ণ সভার আগে প্রধানমন্ত্রী আসন্ন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে একটি বিশেষ স্মারক ডাকটিকিট আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেন।
দাপ্তরিক কাজ ও স্বাধীনতা দিবসের ডাকটিকিট উন্মোচন শেষে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে আয়োজিত ‘জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয়’ শীর্ষক এই বিশেষ সভায় সভাপতিত্ব করেন তিনি।
বাংলাফ্লো/এফআইআর




