বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর পদ্ধতির মতো চাপিয়ে দেওয়া কিছু মানুষ গ্রহণ করবে না।
রোববার (১২ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমমনা জোটের আলোচনা সভায় অংশগ্রহণ করে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। সভায় জোট নেতাদের সঙ্গে আলোচনায় পিআর পদ্ধতি নিয়ে আবারো দলের অবস্থান তুলে ধরেন তিনি।
‘অনেকে ১৯৭১ সালের ইতিহাসকে ভুলিয়ে দিতে চায়’ অভিযোগ করে মির্জা ফখরুল বলেছেন, ‘যারা এটা নিয়ে আন্দোলন করছে তারা নির্বাচন বিলম্বিত করতে চাইছে।’
নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র আর অপচেষ্টা হচ্ছে বলে অভিযোগ করে তিনি আরও বলেন, দেশ গড়ার যে সুযোগ এসেছে তা সবাইকে কাজে লাগাতে হবে।


