স্পোর্টস ডেস্ক
ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের সেমিফাইনাল ও ফাইনালের টিকিট বিক্রি শুরু হয়েছে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। টিকিট বিক্রির ডামাডোলের মাঝেই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি (ICC) ভেন্যু ও রিফান্ড নিয়ে এক বড় ঘোষণা দিয়েছে। আইসিসির শর্ত অনুযায়ী, পাকিস্তান সেমিফাইনাল বা ফাইনালে উঠলে কলকাতা ও আহমেদাবাদ ভেন্যুর টিকিটধারীরা তাদের টিকিটের পুরো অর্থ (Refund) ফেরত পাবেন।
সেমিফাইনাল ও ফাইনালের ভেন্যু নিয়ে আইসিসির সমীকরণ:
প্রথম সেমিফাইনাল (৪ মার্চ): পাকিস্তান শেষ চারে উঠলে ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। পাকিস্তান না উঠলেও শ্রীলঙ্কা যদি সেমিতে ওঠে এবং ভারতের প্রতিপক্ষ না হয়, সেক্ষেত্রেও ম্যাচটি কলম্বোয় হবে। অন্য সব পরিস্থিতিতে প্রথম সেমিফাইনালটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে।
দ্বিতীয় সেমিফাইনাল (৫ মার্চ): টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালটি পূর্বনির্ধারিত ভেন্যু হিসেবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে।
ফাইনাল (৮ মার্চ) ও রিফান্ড পলিসি: টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচটি ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে পাকিস্তান ফাইনালে উঠলে এই মেগা লড়াইটি আহমেদাবাদ থেকে সরিয়ে কলম্বোতে নিয়ে যাওয়া হবে। আইসিসি নিশ্চিত করেছে, ভেন্যু পরিবর্তনের কারণে ভারতে খেলা না হলে কলকাতা ও আহমেদাবাদের টিকিটধারীদের পুরো অর্থ ফেরত দেওয়া হবে।
বাংলাফ্লো/এফআইআর






