বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে সমাপনী বক্তব্যে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
সচিব জানান, নির্ধারিত প্রক্রিয়া শেষে ২৯৭ আসনের ফল প্রকাশ করা হলেও চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে। আইনি জটিলতা ও আদালতের নির্দেশনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, শেরপুর-২ আসনের ফলাফল ঘোষণা করা হলেও আপাতত এই আসনের গেজেট প্রকাশ করা হবে না বলে জানিয়েছে ইসি। সচিব নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘‘সবাই ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।’’
বাংলাফ্লো/এফআইআর






