ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, কমিশন মনে করে শাপলাকে প্রতীক তালিকায় যুক্ত করা প্রয়োজন নেই।
মঙ্গলবার ১৪ অক্টোবর দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব জানান, ইসির প্রতীকের তালিকা থেকে একটি প্রতীক বেছে নিতে এনসিপিকে ১৯ অক্টোবরের মধ্যে জানাতে বলেছে নির্বাচন কমিশন। তা না হলে, নিজের সিদ্ধান্তে প্রতীক বরাদ্দ করবে ইসি।
ইসি সচিব বলেন, গত ২ অক্টোবর নির্বাচন কমিশনের তালিকা থেকে প্রতীক পছন্দ করতে এনসিপিকে চিঠি দেয় নির্বাচন কমিশন। তালিকায় ছিলো না শাপলা প্রতীক। যদিও শাপলা প্রতীক নিয়ে অনড় অবস্থানের কথা বলে আসছে এনসিপি নেতারা।
গণভোট নিয়ে ইসির অবস্থান তুলে ধরে ইসি সচিব জানান, আগামী সপ্তাহে রাজনৈতিক দলের নিবন্ধনের চুড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।
তিনি আরও বলেন, আগামী ২০ অক্টোবর আইনশৃঙ্খলার বাহিনীর সাথে আলোচনা করবে নির্বাচন কমিশন।


