বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে অনুমোদন দেওয়া কোন মিডিয়া বন্ধ করা হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
বুধবার ৮ অক্টোবর টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্সের (অ্যাটাকো) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের আগে তথ্য উপদেষ্টা এ মন্তব্য করেন।
সম্প্রতি নতুন দুইটি টিভি চ্যানেল অনুমোদন প্রসঙ্গে কথা বলতে গিয়ে মাহফুজ আলম বলেন, নতুনদের জায়গা করে দেয়ার জন্য নতুন টেলিভিশনের অনুমোদন দেয়া হয়েছে। আরও কয়েকটি অনুমোদনের জন্য পর্যালোচনা চলছে। আগে রাজনৈতিকভাবে দেওয়া হয়েছে।
উপদেষ্টা বলেন, নতুন নীতিমালা হচ্ছে। নতুন নীতিমালায় অনুমোদন দিতে পারলে ভালো হতো।
উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে সাংবাদিক সুরক্ষা আইনের অধ্যাদেশ করা হবে। ওয়েজবোর্ড ঘোষণা করা হবে। এরমধ্যে টেলিভিশনও থাকবে।
সরকার ওটিটি প্লাটফর্ম এবং অনলাইনের কন্টেন্ট নিয়ে নীতিমালা করতে যাচ্ছে বলে জানান তিনি।


