অর্থনীতি ডেস্ক
ঢাকা: দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। সব রেকর্ড ভেঙে এবার ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকায়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, ভরিপ্রতি সর্বোচ্চ ৩ হাজার ৪৫৩ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। নতুন এই মূল্য আজ রবিবার (১৪ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।
শনিবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি এবং বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়ের কারণেই এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী:
২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা।
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৮০০ টাকা।
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৭৬ হাজার ৩৯৫ টাকা।
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৪৬ হাজার ৮৩৮ টাকা।
বেড়েছে রুপার দামও: স্বর্ণের পাশাপাশি রুপার বাজারেও লেগেছে আগুনের আঁচ। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫৭২ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৪ হাজার ৩৬২ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ২ হাজার ৮০০ টাকায় বিক্রি হবে।
বাংলাফ্লো/এফআইআর






