বিনোদন ডেস্ক
ঢাকা: ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর কন্যাসন্তানের বাবা হয়েছেন। গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) তাঁর স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদি এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। এটি এই দম্পতির প্রথম সন্তান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই বাবা হওয়ার সুখবরটি জানিয়েছেন অভিনেতা। বৃহস্পতিবার রাতে ফেসবুকে নবজাতকের সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন, “আলহামদুলিল্লাহ, কন্যা সন্তানের বাবা হলাম। নাম রুশদা মাইমানাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”
বাবা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই নিলয় ও হৃদি দম্পতি ভক্ত, শুভাকাঙ্ক্ষী এবং সহকর্মীদের ভালোবাসায় ভাসছেন। মন্তব্যের ঘরে তারকারা শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।
উল্লেখ্য, ২০২১ সালের ৭ জুলাই তাসনুভা তাবাসসুম হৃদিকে বিয়ে করেন নিলয় আলমগীর। ফেসবুকের মাধ্যমে তাঁদের পরিচয় ও প্রেমের শুরু, যা পরবর্তীতে পারিবারিক আয়োজনে বিয়েতে গড়ায়। হৃদি হোম ইকোনমিকস কলেজের শিক্ষার্থী ছিলেন।
বাংলাফ্লো/এফআইআর






