শুক্রবার, মার্চ ২০, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম - টপ লিড নিউজ

‘জুলাই সনদ’ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন বিভাজন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৯, ২০২৫
- টপ লিড নিউজ, রাজনীতি
0
0
শেয়ার হয়েছে
0
দেখা হয়েছে

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিভাজন দেখা দিয়েছে। সনদ বাস্তবায়নের প্রক্রিয়া, নোট অব ডিসেন্ট উপেক্ষা এবং আইনি ভিত্তি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধ প্রকাশ্যে এসেছে। কেউ বলছেন, সনদের নামে বৈষম্য তৈরি হচ্ছে-জণগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। কেউ বলছেন, ঐকমত্য কমিশনের সুপারিশই সঠিক দিকনির্দেশনা।

জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়নের নামে রাজনৈতিকভাবে বৈষম্য ও বিভাজন তৈরি করা হচ্ছে। তিনি বলেন, “ড. ইউনূস তিনটি দলকে ‘এ’ ক্যাটাগরিতে রেখে ছোট দলগুলোর সঙ্গে প্রতারণা করেছেন। ছাত্রসমাজকেও দূরে ঠেলে দেওয়া হয়েছে।”  নুর অভিযোগ করেছেন, ‘ডিজিটাল মবের চাপে এখন সঠিকভাবে কথা বলাও কঠিন হয়ে পড়েছে।’

একই অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, নির্বাচিত সরকার বৈধতা না দিলে জুলাই সনদ বৈধতা পাবে না। তিনি অভিযোগ করেন, ঐকমত্য কমিশনের সুপারিশে নোট অব ডিসেন্ট অন্তর্ভুক্ত করা হয়নি, যা কমিশনের প্রতি আস্থায় আঘাত হেনেছে। সাকি বলেন, “যদি কারও ওপর কিছু চাপিয়ে দেওয়া হয়, তাহলে রাজনৈতিক সংকটের আশঙ্কা তৈরি হবে।”

তিনি আরও বলেন, এখন জাতীয় নির্বাচন ও গণভোট আলাদা সময়ের ব্যবধান রেখে আয়োজনের সুযোগ নেই; বিলম্ব হলে পরিস্থিতি আরও জটিল হবে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, তাদের আপসহীন অবস্থানের কারণে জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদের বাস্তবায়ন রূপরেখা সরকারের কাছে পেশ করতে বাধ্য হয়েছে।

বুধবার এক বিবৃতিতে এনসিপি উল্লেখ করেছে, জুলাই সনদ কেবল রাজনৈতিক দলিল নয়; এটি বাস্তবায়নের জন্য আইনি ভিত্তি থাকা আবশ্যক। কমিশনের প্রস্তাবিত প্রথম খসড়া (প্রস্তাব–১) বাস্তবায়নের উপযোগী বলে দলটি মনে করছে। এতে সংবিধান সংস্কার বিলের বাধ্যতামূলক অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে, যা গণভোটের ম্যান্ডেট বাস্তবায়নে অত্যাবশ্যক।

এনসিপি দাবি করেছে, সরকারকে বিলম্ব না করে এই প্রস্তাব গ্রহণ করতে হবে এবং ভাষাগত অস্পষ্টতা দূর করতে হবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐকমত্য কমিশনের সুপারিশে নোট অব ডিসেন্ট সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে। তিনি এটিকে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে “একটি প্রতারণা” হিসেবে বর্ণনা করেছেন।

তিনি বলেন, “এটা ঐক্য নয়, এটা প্রতারণা। কমিশন কেন করা হয়েছিল, সেটাই প্রশ্ন।”

তিনি আরও জানান, জুলাই আন্দোলনের ত্যাগ ও আত্মবলিদান জাতির কল্যাণে কাজে লাগানো যাচ্ছে না; বরং রাজনৈতিক বিভক্তি দিন দিন গভীর হচ্ছে।

জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, জুলাইয়ে যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মত্যাগ ব্যর্থ হবে যদি গণভোটে জুলাই সনদ পাস না হয়।  তিনি বলেন, “আমরা রক্তের ওপর দাঁড়িয়ে আছি। জুলাই সনদ যেন ব্যর্থ না হয়, এটি পাস করানো আমাদের সবার দায়িত্ব।”

ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের গণভোটে সক্রিয় ভূমিকা রাখতে আহ্বান জানান বদিউল আলম মজুমদার।

জামায়াতে ইসলামী মনে করে, জাতীয় নির্বাচন সময়মতো না হলেও গণভোট আগে হওয়া উচিত।

দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বলেন, “জুলাই সনদ ও জাতীয় নির্বাচন একসঙ্গে করলে সনদ অনিশ্চয়তার দিকে যাবে। আগে গণভোট, পরে নির্বাচন হওয়াই যুক্তিযুক্ত।”

তিনি আশা প্রকাশ করেন, নভেম্বরের প্রথম সপ্তাহে গণভোটের তারিখ ঘোষণা হলে মাসের শেষ দিকে ভোটগ্রহণ সম্ভব হবে।

Tags: গণঅধিকার পরিষদগণসংহতি আন্দোলনজাতীয় ঐকমত্য কমিশনজাতীয় নাগরিক পার্টিজামায়াতে ইসলামীজুলাই সনদবিএনপি
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

মার্চ ১৬, ২০২৬
'যার জন্য শিন্নি খাইলা, মোল্লা চিনলা না', সংসদে জামায়াত-এনসিপিকে তোপ বিএনপি এমপির
বাংলাদেশ

‘যার জন্য শিন্নি খাইলা, মোল্লা চিনলা না’, সংসদে জামায়াত-এনসিপিকে তোপ বিএনপি এমপির

মার্চ ১৬, ২০২৬
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি মির্জা আব্বাস
বাংলাদেশ

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি মির্জা আব্বাস

মার্চ ১৬, ২০২৬
পরবর্তী পোস্ট

যুক্তরাষ্ট্রে বাতিল হলেও বার্সেলোনার পরিকল্পনা পেরুতে খেলবে প্রীতি ম্যাচ

অগ্রিম বুকিংয়ে ঝড় তুলছে ‘বাহুবলী: দ্য এপিক'!

ট্রলারসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (৩৭৫)
  • – লিড নিউজ (৬৭)
  • – সেমি লিড (৮৩১)
  • অদ্ভুতুড়ে (৩)
  • অন্যান্য (৩৫)
  • অন্যান্য খেলা (২৮)
  • অপরাধ (৫৪)
  • অর্থনীতি (৯৪)
  • আদালত (৮২)
  • আন্তর্জাতিক (৬০১)
  • কর্পোরেট নিউজ (১৭)
  • কৃষি (২৭)
  • ক্রিকেট (৩৮৮)
  • খেলা (২৩৮)
  • চলচ্চিত্র (১১)
  • চাকরি (৫২)
  • জনপদ (২২৪)
  • টিপস-রিভিউ (১)
  • ডিজিটাল শর্ট (২)
  • তথ্যপ্রযুক্তি (৬৯)
  • ধর্ম ও জীবন (১৮)
  • নারী (২)
  • পরিবেশ (২৯)
  • প্রবাস সংবাদ (৪২)
  • ফুটবল (২৩৯)
  • বরিশাল (১১)
  • বাণিজ্য (৪৩)
  • বাংলাদেশ (১,৩৮০)
    • কক্সবাজার (২৩)
    • কিশোরগঞ্জ (২৩)
    • কুড়িগ্রাম (৪)
    • কুমিল্লা (২)
    • কুষ্টিয়া (২)
    • খাগড়াছড়ি (১০)
    • খুলনা (৭)
    • গাইবান্ধা (৩)
    • গাজীপুর (১১)
    • গোপালগঞ্জ (৯)
    • চট্টগ্রাম (৪৩)
    • চাঁদপুর (৪)
    • চুয়াডাঙ্গা (৫)
    • জয়পুরহাট (৩)
    • জামালপুর (২)
    • ঝিনাইদহ (২)
    • টাঙ্গাইল (৮)
    • ঠাকুরগাঁও (৭)
    • ঢাকা (৫০)
    • দিনাজপুর (৫)
    • নরসিংদী (৫)
    • নাটোর (৪)
    • নারায়ণগঞ্জ (৪)
    • নীলফামারী (১)
    • নোয়াখালী (১১)
    • পঞ্চগড় (৩)
    • ফেনী (২১)
    • বগুড়া (৩)
    • বরগুনা (১)
    • বাগেরহাট (৩)
    • ব্রাহ্মণবাড়িয়া (৯)
    • ভোলা (৩)
    • ময়মনসিংহ (৭)
    • মাগুরা (৭)
    • মুন্সীগঞ্জ (১)
    • মৌলভীবাজার (১)
    • রংপুর (৪)
    • রাঙ্গামাটি (৬)
    • রাজশাহী (৯)
    • লক্ষ্মীপুর (৫)
    • লালমনিরহাট (২)
    • শেরপুর (৭)
    • সাতক্ষীরা (৩)
    • সিরাজগঞ্জ (২)
    • সিলেট (৮)
    • সুনামগঞ্জ (১)
    • হবিগঞ্জ (২)
  • বিনোদন (৭২১)
  • বিশেষ (১)
  • ভিডিও নিউজ (২৮০)
  • মতামত (১৩)
  • মাল্টিমিডিয়া (৪৭)
  • রাজধানী (৩৯)
  • রাজনীতি (৪৫৩)
  • লাইফস্টাইল (১০৪)
  • শিক্ষা (১২৫)
  • শিল্প সাহিত্য (৯)
  • শিশু কিশোর (২)
  • সমাজকথন (১)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (২)
  • স্পোর্টস (৪৬৮)
  • স্পোর্টস লাইভ (১২)
  • স্বাস্থ্য (৩৫)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh News Bangladesh Politics BNP Bollywood News Cricket News Dhaka News Donald Trump Election 2026 Election Commission Entertainment News Entertainment News BD Interim Government Jamaat-e-Islami Khaleda Zia Middle East Crisis NCP Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান ইসরায়েল এনসিপি ওয়েস্ট ইন্ডিজ জাতীয় নির্বাচন জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢাকা তারেক রহমান নির্বাচন কমিশন নির্বাচন ২০২৬ পাকিস্তান প্রধান উপদেষ্টা বলিউড বাংলাদেশ বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত যুক্তরাষ্ট্র লিড বিনোদন লিড স্পোর্টস শেখ হাসিনা সিনেমা
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • ইউজিসির ১৫তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন প্রফেসর ড. মামুন আহমেদ মার্চ ১৯, ২০২৬
  • দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন প্রধানমন্ত্রী মার্চ ১৯, ২০২৬
  • ঢাকায় এবার ১ হাজার ৭২০টি ঈদ জামাত, সর্বোচ্চ নিরাপত্তায় ডিএমপি মার্চ ১৯, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান