আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আজ রোববার (১ মার্চ) ইসরায়েলি সেনাপ্রধান লেফটেনেন্ট জেনারেল ইয়াল জামির এবং গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নেয়ার সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর নতুন এই হুমকি দেন তিনি।
তেলআবিবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সদরদপ্তরের ছাদ থেকে দেওয়া এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, “আমাদের সেনারা হামলার তীব্রতা বাড়িয়ে এখন তেহরানের কেন্দ্রে আঘাত করছে। সামনের দিনগুলোতে এটি আরও তীব্র হবে।”
ইরানে ভয়াবহ এই হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলকেও যে পাল্টা হামলার শিকার হতে হবে, তা স্পষ্টভাবে স্বীকার করে নিয়েছেন নেতানিয়াহু। রোববার ইরানের হামলায় ইসরায়েলে ৯ জন নিহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতেই তিনি এই মন্তব্য করেন।
বাংলাফ্লো/এফআইআর






