বিনোদন ডেস্ক
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়েছে শোবিজ অঙ্গন থেকে সোশ্যাল মিডিয়াতেও। সেই জোয়ারে শামিল হয়ে অভিনেত্রী ইফফাত আরা তিথি ভোট দেওয়ার পর ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন, যা এখন নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দু।
লাল পোশাকে প্রফুল্ল মেজাজে তোলা ওই ছবিতে আঙুলে ভোটের কালি দেখিয়ে ক্যাপশনে তিনি ভক্তদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়েছেন— ‘‘ভোট দিলাম কিসে?’’ তার এই ছোট প্রশ্নটি ঘিরেই কমেন্ট বক্সে শুরু হয়েছে কৌতূহল আর খুনসুটি। ভক্তরা নানা প্রতীকের নাম লিখে উত্তর দিলেও অভিনেত্রী রহস্যই জিইয়ে রেখেছেন। তার এই পোস্ট ভোটের উৎসবমুখর পরিবেশে ভিন্ন মাত্রা যোগ করেছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ






