স্পোর্টস ডেস্ক
ঢাকা: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। এশিয়া ও পূর্ব এশিয়া-প্যাসিফিক কোয়ালিফায়ারে সুপার সিক্সে জাপানকে হারিয়ে ২০ দলের এই মেগা টুর্নামেন্টে জায়গা করে নেওয়া দলটির নেতৃত্বে থাকছেন ব্যাটার মোহাম্মদ ওয়াসিম।
ক্রিকেট ইতিহাসে এটি হতে যাচ্ছে আরব আমিরাতের তৃতীয় বিশ্বকাপ অংশগ্রহণ। এর আগে ২০১৪ ও ২০২২ সালের আসরেও তারা অংশ নিয়েছিল। আসন্ন আসরে ‘ডি’ গ্রুপে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তাদের, যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকছে নিউজিল্যান্ড, কানাডা, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। আগামী ১০ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে মোহাম্মদ ওয়াসিমের দল।
মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শারাফু, আরিয়ানশ শর্মা, ধ্রুব পারাশার, হায়দার আলী, হার্ষিত কৌশিক, জুনায়েদ সিদ্দিক, মায়াঙ্ক কুমার, মোহাম্মদ আরফান, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ জাওয়াদুল্লা, মোহাম্মদ জয়নব, রহিদ খান, শোয়েব খান ও সিমরানজিত সিং।
বাংলাফ্লো/এফআইআর






