বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় রাস্তার ওপর একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাসেল সারোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “রাত ১০টার দিকে দুর্বৃত্তরা মহাখালীর আমতলী এলাকায় রাস্তার ওপর একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। পরে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।”
ওসি আরও বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে এসেছি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আমরা এই এলাকার নিরাপত্তা জোরদার করেছি।”
ককটেল বিস্ফোরণের পর ওই এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও, পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাংলাফ্লো/এফআইআর






