ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খানের বহুল আলোচিত ছবি ‘অন্তরাত্মা’ এবার দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন-এ। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই ছবিটি সিনেমা হলে মুক্তির পর দর্শকের ব্যাপক সাড়া পেয়েছে। দর্শকদের আগ্রহের কথা বিবেচনা করেই ছবিটি আইস্ক্রিনে মুক্তির সিদ্ধান্ত বলে জানিয়েছে আইস্ক্রিন কর্তৃপক্ষ।


