বিনোদন ডেস্ক
ঢাকা: দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরে চমক দেখালেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। গত শুক্রবার মুক্তি পাওয়া তার নতুন সিনেমা ‘মারদানি থ্রি’ প্রথম দুই দিনেই ভারতের বাজারে ১০ কোটি রুপি আয় করেছে। পরিচালক অভিরাজ মিনাওয়ালার এই ক্রাইম অ্যাকশন থ্রিলারটি প্রথম দিন ৪ কোটি রুপি এবং দ্বিতীয় দিন শনিবার প্রায় ৫০ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে ৬ কোটি রুপি আয় করে।
বক্স অফিসের পরিসংখ্যান বলছে, রানির এই ফ্র্যাঞ্চাইজিটি আগের দুই কিস্তির ওপেনিং রেকর্ড ভেঙে দিয়েছে। যেখানে ‘মারদানি’ ও ‘মারদানি টু’ যথাক্রমে ৩.৪০ কোটি ও ৩.৮০ কোটি রুপি আয় করেছিল, সেখানে তৃতীয় কিস্তিটি অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে। বক্স অফিসে সানি দেওলের ব্লকবাস্টার ‘বর্ডার টু’ (৯ দিনে ২৫০ কোটি রুপি)-এর দাপট থাকা সত্ত্বেও রানির সিনেমাটি দর্শকদের টানতে সক্ষম হচ্ছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ






