বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: ফেব্রুয়ারি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে নাকি কমবে, তা জানা যাবে আজ। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দাম ঘোষণা করবে।
গতকাল রোববার বিইআরসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরামকো ঘোষিত ফেব্রুয়ারি (২০২৬) মাসের সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করা হবে। বিইআরসি কার্যালয়ে এই ঘোষণা দেওয়া হবে। এলপিজির পাশাপাশি আজ অটোগ্যাসের নতুন দামও নির্ধারণ করা হবে।
এর আগে গত ৪ জানুয়ারি জানুয়ারি মাসের জন্য এলপি গ্যাসের দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়। একইসঙ্গে অটোগ্যাসের দাম ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা করা হয়েছিল। আজ বিকেলেই জানা যাবে, সাধারণ ভোক্তাদের জন্য এই মাসে কোনো সুখবর থাকছে কি না।
বাংলাফ্লো/এফআইআর






