বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে দৈনিক দিনকালের সাংবাদিক আলী মামুদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে শাহবাগ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং টয়লেটের দরজা খুলে মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, তিনি টয়লেটে থাকাবস্থায় স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বাংলাফ্লো/এফআইআর






