আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: ইরানে আরও কয়েক হাজার স্থাপনায় হামলা চালানোর কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বাংলাদেশ সময় সোমবার (১৬ মার্চ) মধ্যরাতে এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, ইরানে এখনো তাদের লক্ষ্যবস্তু করার মতো হাজার হাজার স্থাপনা বাকি রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত ইতিমধ্যে তৃতীয় সপ্তাহে গড়িয়েছে এবং এর মাঝেই এমন নতুন হুমকির কথা জানাল তেল আবিব।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র তাঁদের বিবৃতিতে সুস্পষ্টভাবে জানিয়েছেন, “আমাদের কাছে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। ইরানে আমাদের লক্ষ্যবস্তু করার মতো হাজার হাজার স্থাপনা এখনও বাকি আছে এবং আমরা প্রতিদিন নতুন নতুন লক্ষ্যবস্তু শনাক্ত করছি।” আইডিএফের এই নতুন ঘোষণার পর মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি ও উত্তেজনা আরও চরম আকার ধারণ করতে পারে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন।
বাংলাফ্লো/এফআইআর






