আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরে আসার পরপরই এবার দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দখলদার ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইসরায়েলও এই যুদ্ধবিরতিতে সম্মতি জ্ঞাপন করেছে। খবরটি ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম ‘কান’-এও প্রচারিত হয়েছে। এছাড়া হোয়াইট হাউসের একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল উন্মুক্ত করে দিলেই এই যুদ্ধবিরতি কার্যকর হবে।
তবে আপাতত গোলাগুলি বন্ধ রাখার বিষয়ে ইসরায়েলের প্রতিরক্ষা দপ্তরে এখনো সুনির্দিষ্ট কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানা গেছে। পাশাপাশি, ইসরায়েলি বা মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে এই যুদ্ধবিরতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো নিশ্চিতকরণ বা বিবৃতি দেওয়া হয়নি।
বাংলাফ্লো/এফআইআর






