এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: মেগাস্টার শাকিব খান বর্তমানে তাঁর আসন্ন সিনেমা ‘সোলজার’-এর নতুন লুক দিয়ে আলোচনার তুঙ্গে আছেন। এই উন্মাদনার মধ্যেই তিনি নতুন করে শোরগোল ফেললেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে নিয়ে এক মন্তব্য করে। সম্প্রতি এক অনুষ্ঠানে, কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসানের সঙ্গে কথোপকথনের সময়, শাকিব খান হানিয়াকে তাঁর ‘ভবিষ্যৎ নায়িকা’ বলে অভিহিত করেন।

সম্প্রতি শাকিব খান একটি প্রতিষ্ঠানের আউটলেট উদ্বোধন করতে যান, যেখানে উপস্থিত ছিলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান। রাফসান শাকিব খানের সঙ্গে সেই মুহূর্তগুলো নিয়ে একটি ৯ মিনিটের ভিডিও কনটেন্ট তৈরি করেন, যা দ্রুতই ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যায়, শাকিব খান রাফসানকে দেখে কুশল বিনিময় করছেন এবং হানিয়া আমিরের প্রসঙ্গ তুলছেন। শাকিব রাফসানকে বলেন, “রাফসান, কেমন আছো? তোমার অনেকগুলো ভ্লগ দেখলাম, তাও আবার আমার ফিউচার হিরোইন হানিয়া আমিরের সঙ্গে।”
শাকিব খানের মুখে এমন কথা শুনে রাফসানসহ উপস্থিত সবাই চমকে যান। পাশ থেকে একজন জিজ্ঞাসা করেন, “উনি কি আপনার সঙ্গে মুভি করছেন?” জবাবে মেগাস্টার শাকিব খান বলেন, “হ্যাঁ, একটা মুভির কথা রয়েছে।”

শাকিব খানের এই ছোট্ট মন্তব্যটুকুই সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে। তবে কি সত্যিই বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের পরবর্তী সিনেমায় নায়িকা হিসেবে দেখা যাবে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে? ভক্তদের মধ্যে এই প্রশ্ন নিয়েই এখন চলছে ব্যাপক আলোচনা। ‘সোলজার’-এর উন্মাদনার পারদের মধ্যেই, এই নতুন জুটির সম্ভাবনার খবরে শাকিব ভক্তরা এখন দ্বিগুণ উচ্ছ্বসিত।
বাংলাফ্লো/এফআইআর






