তালেবান সরকারের অবরোধ শেষে আবারও ইন্টারনেট চালু হয়েছে আফগানিস্তানে। আর তাতে আনন্দে রাস্তায় নেমেছে দেশটির সাধারণ মানুষ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরা জানায় এই সংবাদ। এর আগে আফগানিস্তানে ৪৮ ঘণ্টা ইন্টারনেট ও টেলিকম সেবা বন্ধ রাখার বিষয়টি বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি করে।