বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট। আগামী ২৬ মার্চ (বৃহস্পতিবার) সকাল ৯টায় শুরু হওয়া এই জমকালো আয়োজনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
আগামী ২৬ মার্চ (বৃহস্পতিবার) সকাল ৯টায় জাতীয় প্যারেড স্কয়ারে এই কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হবে।
আয়োজনে মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করবেন।
এই বর্ণাঢ্য আয়োজনটি উপভোগ করার জন্য সর্বসাধারণকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আইএসপিআরের বিজ্ঞপ্তি অনুযায়ী, অনুষ্ঠানে প্রবেশের জন্য ২, ৩, ৪, ১০ এবং ১১ নম্বর গেট ব্যবহার করা যাবে।
বাংলাফ্লো/এফআইআর




