জুলাই সনদ বাস্তবায়নে বিষয় কোন রাজনৈতিক দলের দ্বিমত নেই উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচনের মাধ্যমেই সম্ভব জুলাই সনদের আইনি ভিত্তির বাস্তবায়ন।
রোববার (২৬ অক্টোবর) এক বক্তব্যে সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন।
তিনি বলেন, জুলাই সনদ সবাই একসাথে প্রণয়ন করেছি, যারা সই করেনি তারা আশাকরি সনদে সই করবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, সাংবিধানিক আইনের বাইরে যাওয়া থেকে সকল রাজনৈতিক দলকে বিরত থাকতে হবে। আবেগের বশে সাংবিধানিক ধারার বাইরে না গিয়ে, জাতীয় সংসদের মাধ্যমে সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে হবে।


