বিনোদন ডেস্ক
ঢাকা: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি অভিনয়ের পাশাপাশি এবার গানেও মনোযোগ দেওয়ার পরিকল্পনা করছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, অভিনয়ের ব্যস্ততার কারণে এতদিন সম্ভব না হলেও এখন নিজের মৌলিক গান প্রকাশের ব্যাপারে গুরুত্বের সঙ্গে ভাবছেন।
তানিয়া বৃষ্টি জানান, তিনি ছোটবেলা থেকেই ছায়ানট ও কচি-কাচার মেলায় গান শিখেছেন। তবে পেশাগত ব্যস্ততায় গানে সময় দেওয়া হয়নি। সম্প্রতি নিজের একটি নাটকে এবং জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গান গাওয়ার পর দর্শক তার এই সুপ্ত প্রতিভার কথা জানতে পারেন। তিনি বলেন, ‘‘নিজের অরিজিনাল গান বের করার জন্য একটা উদ্যোগ নেব, এমনটা ভেবেই অনেকগুলো বছর কেটে গেছে।’’
বাংলাফ্লো/এম এইচ এইচ




