রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম - টপ লিড নিউজ

ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৭, ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
0
0
শেয়ার হয়েছে
0
দেখা হয়েছে

বহুল প্রতীক্ষিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হয়েছে। শুক্রবার বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বিকেল সাড়ে চারটার দিকে অনুষ্ঠানস্থলে আসেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ সময় তার সঙ্গে ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও জাতীয় ঐকমত্য কমিশনের সহ–সভাপতি আলী রীয়াজ।

মঞ্চে নেতাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকনসহ অনেককে দেখা গেছে।

এর আগে বেলা দেড়টার দিকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে জাতীয় সংসদ ভবন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুহূর্তেই পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হয়, পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন ‘জুলাই যোদ্ধারা’।

তাদেরকে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে সরিয়ে দিতে পুলিশ লাঠিচার্জ করে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। জবাবে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। এতে কয়েকজন আহত হন। সংঘর্ষের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয় অনুষ্ঠান উপলক্ষে তৈরি করা তাঁবু ও অন্যান্য সরঞ্জামে। প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে চলে পাল্টাপাল্টি ধাওয়া, লাঠিচার্জ ও ইট-পাটকেল নিক্ষেপ।

পরে বেলা পৌনে ৩টার দিকে পুলিশ পুরো এলাকা নিয়ন্ত্রণে নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও নিরাপত্তা জোরদারে সংসদ ভবন এলাকায় সেনা সদস্য মোতায়েন করা হয়।

জুলাই গণঅভ্যুত্থানে নিজেদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি, আইনি সুরক্ষা এবং পুনর্বাসনের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভে নামেন ‘জুলাই যোদ্ধারা’।

এদিকে, তিন দফা দাবি না মানলে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শেষ মুহূর্ত পর্যন্ত দলটিকে অনুষ্ঠানে আনার চেষ্টা চালায় সরকার ও জাতীয় ঐকমত্য কমিশন। তবে তাতে সফলতা মেলেনি। দলটির নেতারা শেষ পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় থাকেন।

অনুষ্ঠান শুরুর আগে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ সাংবাদিকদের জানান, জুলাই বীর যোদ্ধা ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর অঙ্গীকারনামার পঞ্চম দফা সংশোধন করা হয়েছে। এতে জুলাই যোদ্ধাদের দাবির প্রতিফলন ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

জাতীয় সংগীত পরিবেশন ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। শুরুতে স্বাগত বক্তব্য দিবেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। এরপর রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি ও কমিশনের সদস্যরা সনদের অঙ্গীকারনামায় সই করবেন। সবশেষে সনদে স্বাক্ষর করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তার বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হবে।

Tags: জুলাই সনদ
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

গুলিবিদ্ধ’ হওয়ার খবর ভুয়া: গণমাধ্যমকে সতর্ক করলেন প্রেস সচিব
বাংলাদেশ

গুলিবিদ্ধ’ হওয়ার খবর ভুয়া: গণমাধ্যমকে সতর্ক করলেন প্রেস সচিব

ফেব্রুয়ারি ৭, ২০২৬
বাংলাদেশে পৌঁছাল ৪ লাখ ২২ হাজার ব্যালট
বাংলাদেশ

বাংলাদেশে পৌঁছাল ৪ লাখ ২২ হাজার ব্যালট

ফেব্রুয়ারি ৭, ২০২৬
কারাগারে মারা গেলেন সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন
দিনাজপুর

কারাগারে মারা গেলেন সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন

ফেব্রুয়ারি ৭, ২০২৬
পরবর্তী পোস্ট

আফগানদের কাছে হোয়াইটওয়াশের স্মৃতি ভুলে যেতে চান সিমন্স

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাসহ যারা উপস্থিত হয়েছেন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে জুলাই যোদ্ধারা

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (৩৭৫)
  • – লিড নিউজ (৬৭)
  • – সেমি লিড (৮৩১)
  • অদ্ভুতুড়ে (২)
  • অন্যান্য (৩৫)
  • অন্যান্য খেলা (২৭)
  • অপরাধ (৪৯)
  • অর্থনীতি (৯০)
  • আদালত (৮০)
  • আন্তর্জাতিক (৫১৪)
  • কর্পোরেট নিউজ (১৭)
  • কৃষি (২৭)
  • ক্রিকেট (৩৬২)
  • খেলা (১৮৩)
  • চলচ্চিত্র (১১)
  • চাকরি (২৮)
  • জনপদ (২২৪)
  • টিপস-রিভিউ (১)
  • ডিজিটাল শর্ট (২)
  • তথ্যপ্রযুক্তি (৬১)
  • ধর্ম ও জীবন (১১)
  • নারী (১)
  • পরিবেশ (২৯)
  • প্রবাস সংবাদ (৪১)
  • ফুটবল (২৩০)
  • বরিশাল (৯)
  • বাণিজ্য (৪০)
  • বাংলাদেশ (১,১৪৬)
    • কক্সবাজার (২১)
    • কিশোরগঞ্জ (২৩)
    • কুড়িগ্রাম (৪)
    • কুমিল্লা (২)
    • কুষ্টিয়া (২)
    • খাগড়াছড়ি (১০)
    • খুলনা (৭)
    • গাইবান্ধা (৩)
    • গাজীপুর (১০)
    • গোপালগঞ্জ (৯)
    • চট্টগ্রাম (৪০)
    • চাঁদপুর (৪)
    • চুয়াডাঙ্গা (৫)
    • জয়পুরহাট (৩)
    • জামালপুর (১)
    • ঝিনাইদহ (১)
    • টাঙ্গাইল (৮)
    • ঠাকুরগাঁও (৬)
    • ঢাকা (৪৯)
    • দিনাজপুর (৫)
    • নরসিংদী (৫)
    • নাটোর (৩)
    • নারায়ণগঞ্জ (৩)
    • নীলফামারী (১)
    • নোয়াখালী (১১)
    • পঞ্চগড় (৩)
    • ফেনী (২১)
    • বগুড়া (১)
    • বরগুনা (১)
    • বাগেরহাট (৩)
    • ব্রাহ্মণবাড়িয়া (৬)
    • ভোলা (৩)
    • ময়মনসিংহ (৭)
    • মাগুরা (৭)
    • মুন্সীগঞ্জ (১)
    • মৌলভীবাজার (১)
    • রংপুর (৪)
    • রাঙ্গামাটি (৬)
    • রাজশাহী (৯)
    • লক্ষ্মীপুর (৫)
    • লালমনিরহাট (২)
    • শেরপুর (৭)
    • সাতক্ষীরা (৩)
    • সিরাজগঞ্জ (২)
    • সিলেট (৮)
    • সুনামগঞ্জ (১)
    • হবিগঞ্জ (২)
  • বিনোদন (৫৭৪)
  • বিশেষ (১)
  • ভিডিও নিউজ (২৮০)
  • মতামত (১৩)
  • মাল্টিমিডিয়া (৪৭)
  • রাজধানী (৩৪)
  • রাজনীতি (৪২১)
  • লাইফস্টাইল (৭৬)
  • শিক্ষা (১০৪)
  • শিল্প সাহিত্য (৯)
  • শিশু কিশোর (২)
  • সমাজকথন (১)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (২)
  • স্পোর্টস (৪৬২)
  • স্পোর্টস লাইভ (১২)
  • স্বাস্থ্য (২৯)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh News Bangladesh Politics BNP Bollywood News Cricket News Dhaka News Donald Trump Election 2026 Election Commission Entertainment News Interim Government International News Khaleda Zia Sharif Osman Hadi Tarique Rahman World News অস্ট্রেলিয়া আফগানিস্তান ইসরায়েল এনসিপি ওয়েস্ট ইন্ডিজ গণভোট চট্টগ্রাম জাতীয় নির্বাচন জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢাকা তারেক রহমান নির্বাচন কমিশন পাকিস্তান প্রধান উপদেষ্টা বলিউড বাংলাদেশ বাংলাদেশ রাজনীতি বিএনপি বিসিবি ভারত মিরপুর মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ যুক্তরাষ্ট্র লিড বিনোদন লিড স্পোর্টস শেখ হাসিনা সিনেমা
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • মুক্তির আগেই ইতিহাস গড়ল ‘টক্সিক’ ফেব্রুয়ারি ৭, ২০২৬
  • গুলিবিদ্ধ’ হওয়ার খবর ভুয়া: গণমাধ্যমকে সতর্ক করলেন প্রেস সচিব ফেব্রুয়ারি ৭, ২০২৬
  • বাংলাদেশে পৌঁছাল ৪ লাখ ২২ হাজার ব্যালট ফেব্রুয়ারি ৭, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান