সম্মিলিত প্রচেষ্টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আগুনের কারণে বিকেল থেকে বিমান চলাচল সাময়িক বন্ধ রয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা।


