মঙ্গলবার এই তিন জনের মৃতদেহ ফেরত দিয়েছে হামাস। ইসরায়েল বলেছে, হামাস জিম্মি হিসেবে যে চারজনের মৃতদেহ ফেরত দিয়েছে, তার মধ্যে একটিও জিম্মিদের নয়।
বুধবার ১৫ অক্টোবর, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য নিশ্চিত করেছে।
দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, রাতে যেসব মরদেহ এসেছে তার মধ্যে একটি কোনো জিম্মির সাথে মেলেনি। সব মৃত জিম্মিকে ফেরত দেওয়ার জন্য হামাসকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে গাজায় মোট ৪৮ জন ইসরায়েলি জিম্মি ছিলেন। এর মধ্যে ২৮ জনই মৃত বলে ধারণা করা হয়।
হামাস সোমবার জীবিত ২০ জনকেই ফেরত দিয়েছে। এরপর পর্যায়ক্রমে মৃত জিম্মিদের দেহাবশেষ ফেরত দিয়েছিলো। এর মধ্যে চার জনের দেহাবশেষ ফেরত দেয় তারা।
এরপর মঙ্গলবার আরও চারজনের দেহাবশেষ ফেরত দেওয়া হয়, তবে এর মধ্যে একজন জিম্মি নয় বলে ইসরায়েল দাবি করেছে।
এখন পর্যন্ত সাত জিম্মির দেহাবশেষ পাওয়ার কথা নিশ্চিত করেছে ইসরায়েল।


