বুধবার, মার্চ ২৫, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম - টপ লিড নিউজ

ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে গ্রেটা থানবার্গকে নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৫, ২০২৫
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
0
0
শেয়ার হয়েছে
0
দেখা হয়েছে

ইসরায়েলি বাহিনীর হাতে আটক অবস্থায় জলবায়ু আন্দোলনের কর্মী গ্রেটা থানবার্গ নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন বেশ কয়েকজন আন্তর্জাতিক মানবাধিকার কর্মী।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শনিবার (৪ অক্টোবর) ইস্তাম্বুলে পৌঁছান ইসরায়েল থেকে বহিষ্কৃত ১৩৭ জন আন্তর্জাতিক কর্মী। তাদের মধ্যে ছিলেন ৩৬ জন তুর্কি নাগরিক, পাশাপাশি যুক্তরাষ্ট্র, ইতালি, মালয়েশিয়া, কুয়েত, সুইজারল্যান্ড, তিউনিশিয়া, লিবিয়া, জর্ডানসহ আরও কয়েকটি দেশের নাগরিক। বিষয়টি নিশ্চিত করেছে তুর্কি কর্তৃপক্ষ।

তুর্কি সাংবাদিক ও ‘গাজা সুমুদ ফ্লোটিলা’র অংশগ্রহণকারী এরসিন চেলিক স্থানীয় গণমাধ্যমকে জানান, তিনি নিজের চোখে দেখেছেন ইসরায়েলি বাহিনী গ্রেটা থানবার্গকে নির্যাতন করেছে। তার ভাষায়, তাকে মাটিতে টেনে নিয়ে যাওয়া হয় এবং জোর করে ইসরায়েলের পতাকায় চুমু খেতে বাধ্য করা হয়।

মালয়েশীয় কর্মী হাজওয়ানি হেলমি ও মার্কিন অংশগ্রহণকারী উইনফিল্ড বিবার ইস্তাম্বুল বিমানবন্দরে একই ধরনের বর্ণনা দেন। তারা অভিযোগ করেন, থানবার্গকে ধাক্কা দেওয়া হয় এবং ইসরায়েলি পতাকা হাতে নিয়ে তাকে প্রদর্শন করা হয়।

“এটা ছিল এক ভয়াবহ অভিজ্ঞতা। তারা আমাদের প্রাণীর মতো ব্যবহার করেছে,” বলেন হেলমি। তিনি আরও জানান, আটক অবস্থায় তাদের খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধ থেকে বঞ্চিত করা হয়।

বিবার বলেন, গ্রেটাকে ভয়ানকভাবে আচরণ করা হয়েছিল। তাকে প্রচারণার হাতিয়ার বানানো হয়। তিনি জানান, ইসরায়েলের চরম ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির কক্ষে প্রবেশ করার সময় থানবার্গকে জোর করে এক পাশে ঠেলে দেওয়া হয়।

ইতালীয় সাংবাদিক লরেঞ্জো আগোস্তিনো আনাদোলু এজেন্সিকে বলেন, মাত্র ২২ বছর বয়সী সাহসী নারী গ্রেটা থানবার্গকে অপমান করা হয়েছে। তাকে ইসরায়েলি পতাকায় জড়িয়ে ট্রফির মতো প্রদর্শন করা হয়েছে।

তুর্কি টিভি উপস্থাপক ইকবাল গুরপিনার বলেন, তারা আমাদের কুকুরের মতো ব্যবহার করেছে। তিন দিন আমাদের না খাইয়ে রেখেছে, পানি দেয়নি টয়লেটের পানি খেতে বাধ্য হয়েছি। প্রচণ্ড গরমে আমরা সবাই দগ্ধ হচ্ছিলাম। তার ভাষায়, এই অভিজ্ঞতা আমাকে গাজার বাস্তবতা আরও ভালোভাবে বুঝতে সাহায্য করেছে।

তুর্কি কর্মী আইচিন কান্তোগলু বলেন, আমরা দেয়ালে শুকিয়ে যাওয়া রক্তের দাগ দেখেছি। আগের বন্দিরা সেখানে তাদের সন্তানদের নাম লিখে রেখেছিল। সেই মুহূর্তে বুঝেছি, ফিলিস্তিনিরা আসলে কী সহ্য করে।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি জানান, ২৬ জন ইতালীয় নাগরিককে ইতোমধ্যে বহিষ্কার করা হয়েছে, তবে আরও ১৫ জন ইসরায়েলে আটক আছেন।

ফ্লোটিলায় অংশ নেওয়া ইতালীয় সংসদ সদস্য আরতুরো স্কোত্তো বলেন, আইন মেনে চলছিলেন জাহাজের যাত্রীরা; যারা তাদের গাজায় পৌঁছাতে বাধা দিয়েছে, বেআইনি কাজ করেছে তারাই।

ইসরায়েলি মানবাধিকার সংগঠন আদালাহ জানায়, আটক ব্যক্তিদের ঘণ্টার পর ঘণ্টা হাত-পা বাঁধা অবস্থায় হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়, ওষুধ দেওয়া হয়নি এবং আইনজীবীর সঙ্গে কথা বলার সুযোগও দেওয়া হয়নি।

তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে। এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সব আটক ব্যক্তিকেই আইন অনুযায়ী পানি, খাবার ও টয়লেট ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে; তাদের আইনজীবীর সঙ্গে যোগাযোগের সুযোগও ছিল।

গাজাগামী ওই ফ্লোটিলায় প্রায় ৪০টি নৌযান ছিল, যাতে ৪৫০ জনেরও বেশি যাত্রী ছিলেন। ইসরায়েলি নৌবাহিনী ওই নৌবহরটি আটক করে, যার ফলে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার মুখে পড়েছে দেশটি।

বিশ্লেষকদের মতে, এই হামলা আবারও প্রমাণ করে ইসরায়েলের অবৈধ অবরোধের নির্মমতা, যা গাজার ২৩ লাখ বাসিন্দাকে বিচ্ছিন্ন করে রেখেছে চলমান যুদ্ধের মধ্যেই।

গত আগস্টের শেষ দিকে যাত্রা শুরু করা এই আন্তর্জাতিক ফ্লোটিলা ছিল ইসরায়েলি অবরোধ ভেঙে গাজার জনগণের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার সর্বশেষ প্রচেষ্টা।

Tags: অভিযোগইসরায়েলগাজা-ইসরায়েল যুদ্ধজলবায়ু আন্দোলনের কর্মী গ্রেটা থানবার্গনির্যাতন
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

ফিলিপাইনে 'জাতীয় জ্বালানি জরুরি অবস্থা' ঘোষণা
আন্তর্জাতিক

ফিলিপাইনে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা

মার্চ ২৪, ২০২৬
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে ইরানের হামলা
আন্তর্জাতিক

ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে ইরানের হামলা

মার্চ ২৪, ২০২৬
ক্ষেপণাস্ত্র উৎপাদন কাজ পুরোদমে চলছে : ইরানের বিপ্লবী গার্ড
আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র উৎপাদন কাজ পুরোদমে চলছে : ইরানের বিপ্লবী গার্ড

মার্চ ২০, ২০২৬
পরবর্তী পোস্ট

চীনা প্রেসিডেন্টের কাছে অং সান সু চির মুক্তির আহ্বান ছেলের

বিশ্ব শিক্ষক দিবস আজ

অবরোধ প্রত্যাহারের পর ১৪৪ ধারা তুলে নিলো প্রশাসন

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (৩৭৫)
  • – লিড নিউজ (৬৭)
  • – সেমি লিড (৮৩১)
  • অদ্ভুতুড়ে (৩)
  • অন্যান্য (৩৫)
  • অন্যান্য খেলা (২৮)
  • অপরাধ (৫৪)
  • অর্থনীতি (৯৪)
  • আদালত (৮২)
  • আন্তর্জাতিক (৬০৫)
  • কর্পোরেট নিউজ (১৭)
  • কৃষি (২৭)
  • ক্রিকেট (৩৯০)
  • খেলা (২৪১)
  • চলচ্চিত্র (১২)
  • চাকরি (৫৪)
  • জনপদ (২২৪)
  • টিপস-রিভিউ (১)
  • ডিজিটাল শর্ট (২)
  • তথ্যপ্রযুক্তি (৬৯)
  • ধর্ম ও জীবন (১৮)
  • নারী (২)
  • পরিবেশ (২৯)
  • প্রবাস সংবাদ (৪২)
  • ফুটবল (২৪০)
  • বরিশাল (১১)
  • বাণিজ্য (৪৩)
  • বাংলাদেশ (১,৩৯০)
    • কক্সবাজার (২৩)
    • কিশোরগঞ্জ (২৩)
    • কুড়িগ্রাম (৪)
    • কুমিল্লা (২)
    • কুষ্টিয়া (২)
    • খাগড়াছড়ি (১০)
    • খুলনা (৭)
    • গাইবান্ধা (৩)
    • গাজীপুর (১১)
    • গোপালগঞ্জ (৯)
    • চট্টগ্রাম (৪৩)
    • চাঁদপুর (৪)
    • চুয়াডাঙ্গা (৫)
    • জয়পুরহাট (৩)
    • জামালপুর (২)
    • ঝিনাইদহ (২)
    • টাঙ্গাইল (৮)
    • ঠাকুরগাঁও (৭)
    • ঢাকা (৫০)
    • দিনাজপুর (৫)
    • নরসিংদী (৫)
    • নাটোর (৪)
    • নারায়ণগঞ্জ (৪)
    • নীলফামারী (১)
    • নোয়াখালী (১১)
    • পঞ্চগড় (৩)
    • ফেনী (২১)
    • বগুড়া (৩)
    • বরগুনা (১)
    • বাগেরহাট (৩)
    • ব্রাহ্মণবাড়িয়া (৯)
    • ভোলা (৩)
    • ময়মনসিংহ (৭)
    • মাগুরা (৭)
    • মুন্সীগঞ্জ (১)
    • মৌলভীবাজার (১)
    • রংপুর (৪)
    • রাঙ্গামাটি (৬)
    • রাজশাহী (৯)
    • লক্ষ্মীপুর (৫)
    • লালমনিরহাট (২)
    • শেরপুর (৭)
    • সাতক্ষীরা (৩)
    • সিরাজগঞ্জ (২)
    • সিলেট (৮)
    • সুনামগঞ্জ (১)
    • হবিগঞ্জ (২)
  • বিনোদন (৭৩০)
  • বিশেষ (১)
  • ভিডিও নিউজ (২৮০)
  • মতামত (১৩)
  • মাল্টিমিডিয়া (৪৭)
  • রাজধানী (৩৯)
  • রাজনীতি (৪৫৩)
  • লাইফস্টাইল (১০৮)
  • শিক্ষা (১২৭)
  • শিল্প সাহিত্য (৯)
  • শিশু কিশোর (২)
  • সমাজকথন (১)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (২)
  • স্পোর্টস (৪৬৮)
  • স্পোর্টস লাইভ (১২)
  • স্বাস্থ্য (৩৫)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh News Bangladesh Politics BNP Bollywood News Cricket News Dhaka News Donald Trump Election 2026 Election Commission Entertainment News Entertainment News BD Interim Government Jamaat-e-Islami Khaleda Zia Middle East Crisis NCP Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান ইসরায়েল এনসিপি ওয়েস্ট ইন্ডিজ জাতীয় নির্বাচন জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢাকা তারেক রহমান নির্বাচন কমিশন নির্বাচন ২০২৬ পাকিস্তান প্রধান উপদেষ্টা বলিউড বাংলাদেশ বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত যুক্তরাষ্ট্র লিড বিনোদন লিড স্পোর্টস শেখ হাসিনা সিনেমা
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • এই মুহূর্তে জ্বালানি তেলের কোনো সংকট নেই : তথ্যমন্ত্রী মার্চ ২৫, ২০২৬
  • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণে সচিবালয়ে বিশেষ সভা মার্চ ২৫, ২০২৬
  • ৬ দিনেই ৬৪৬ কোটি রুপি ছাড়াল ‘ধুরন্ধর টু’-এর গ্রস কালেকশন মার্চ ২৫, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান