অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করতে সেনাবাহিনীর সহযোগিতায় সরকার সন্তুষ্ট বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
বুধবার (২২ অক্টোবর) তিনি জানান, অভিযুক্ত কর্মকর্তাদের সাব জেলে রাখার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। আইন উপদেষ্টা বলেন, সরকার আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং ট্রাইব্যুনালের নির্দেশনা অনুযায়ী সব পদক্ষেপ গ্রহণ করছে।
এর আগে সেনা কর্মকর্তাদের হাজিরা নিশ্চিত করতে স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের বিষয়টি আলোচনায় আসে।


