স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের পাসপোর্ট ব্যয় কিভাবে কমানো যায়, সেজন্য কাজ করছে সরকার।
শনিবার (২৫ অক্টোবর) শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যত দ্রুত সম্ভব শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনে ই গেট চালু করার চেষ্টা করছে সরকার।
তিনি আরও বলেন, বিমান বন্দরে অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে চার দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানিয়েছে সরকার । তারা এসে দেখবে নিরাপত্তার কোন ঘাটতি ছিল কিনা?


