ভারতের সাথে টাগবোট কেনার একটামাত্র চুক্তি বাতিল করেছে অন্তর্বতী সরকার এবং কয়েকটি নিয়ে পর্যালোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) তিনি সংবাদিকদের এসব কথা জানান।
চুক্তি বাতিল নিয়ে উপদেষ্টা পরিষদের সদস্যদের উদ্দেশ্যে বলেন, ভারতের সাথে চুক্তি বাতিল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য না করলেও পারতেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ভারতের সঙ্গে চুক্তির তালিকার বেশিরভাগই এক্সিস্ট করে না বলেও জানান তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশিকে হত্যার ঘটনা জানতে চেয়ে লেখা বাংলাদেশের চিঠির কোনো জবাব দেয়নি দিল্লি।
নির্বিচারে গ্রেফতার ও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের সব দাবি মানা সরকারের পক্ষে সম্ভব নয়।


