কানাডার ক্যালগেরির বিএমআইসিসি মসজিদে বাংলাদেশ-কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সাবেক সভাপতি ও শহরের বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী আবদুল্লা রফিকের সহধর্মিণী হোসনে আরা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ-কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্মৃতিচারণ করে আবদুল্লা রফিক তার সহধর্মিণীর আত্মার মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। দোয়া পরিচালনা করেন কাজী সুজা রহমান। এ সময় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১ অক্টোবর স্থানীয় সময় রাত আড়াইটায় ক্যালগেরির ফুটহিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হোসনে আরা বেগম। হৃদরোগজনিত সমস্যার কারণে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী ও এক কন্যা সন্তান রেখে যান।


