সিটিসেল-এর নামে ইউসিবি থেকে নেওয়া ৪৯ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধ না করায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান ও তার পরিবারের বিরুদ্ধে গ্রেপ্তারি জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) তাদের বিরুদ্ধে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার অর্থঋণ আদালত।
এ ঘটনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর স্ত্রী নাসরীন খান, ছেলে ফয়সাল মোরশেদ খান ছাড়াও ৩ সিংগাপুরের ও ১ জাপানি নাগরিকের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।


