মিরপুর কালশি রোডের বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার ভবনের ৬ষ্ঠ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (২৪ অক্টোবর) রাতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে তাদের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তবে এঘটনায় কোন হতাহত হয়নি। আগুন লাগার সময় ফ্লোরটি বন্ধ ছিল বলে ধারণা করছেন তারা।


