রবিবার, মার্চ ১৫, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম অপরাধ

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৫, ২০২৬
অপরাধ, আন্তর্জাতিক
0
ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার

0
শেয়ার হয়েছে
5
দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক 

ঢাকা: ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে অবৈধভাবে ভারতে পালাতে সহায়তাকারী ফিলিপ সাংমাকে (৩০) গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। শনিবার (১৪ মার্চ) ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) সদস্যরা রাজ্যের নদীয়া জেলার শান্তিপুর বাইপাস এলাকায় অভিযান চালিয়ে এই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে।

গত ৮ মার্চ অবৈধ অনুপ্রবেশের দায়ে হাদি হত্যা মামলার প্রধান দুই সন্দেহভাজন ফয়সাল (রাহুল) ও আলমগীর হোসেনকে বনগাঁও সীমান্ত থেকে গ্রেপ্তার করে এসটিএফ। তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমেই ফিলিপ সাংমার নাম ও মানবপাচার চক্রের তথ্য বেরিয়ে আসে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিলিপ স্বীকার করেছেন যে, তিনি টাকার বিনিময়ে বাংলাদেশের ময়মনসিংহের হালুয়াঘাট এবং ভারতের মেঘালয়ের ডালুপাড়ার মধ্যে একটি আন্তঃসীমান্ত মানবপাচার নেটওয়ার্ক পরিচালনা করতেন। তাঁর সহায়তায় ফয়সাল ও আলমগীর মেঘালয়ের বনাঞ্চল দিয়ে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিলেন।

বাংলাদেশ পুলিশের ক্রমবর্ধমান চাপ এড়াতে পরবর্তীতে ফিলিপ নিজেও ভারতে পালিয়ে যান। অভিযোগ রয়েছে, গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত তিনি ফয়সাল ও আলমগীরের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং তাদের পুনরায় বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা করছিলেন।

শনিবার ফিলিপ সাংমাকে আদালতে হাজির করে এসটিএফ। এই পাচার নেটওয়ার্কের ব্যাপ্তি এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে এর কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখতে আদালত তাঁকে এসটিএফের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন মঞ্জুর করেছেন।

কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কলকাতা পুলিশের বার্তার পর তারা গ্রেপ্তারকৃত ফিলিপ সাংমা সম্পর্কে অতিরিক্ত তথ্য এবং তাঁকে কনস্যুলার অ্যাকসেস (Consular Access) দেওয়ার জন্য ভারত সরকারকে অনুরোধ করেছে।

বাংলাফ্লো/এফআইআর

Tags: Cross-border TraffickingInqilab ManchaKolkata PoliceSharif Osman Hadi MurderWest Bengal STFঅপরাধজাতীয় সংবাদপশ্চিমবঙ্গ পুলিশশরিফ ওসমান হাদি
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

'আমেরিকান ঘাঁটিগুলো সুরক্ষা নয়, বরং হুমকি', তোপ দাগলেন ইরানের স্পিকার
আন্তর্জাতিক

‘আমেরিকান ঘাঁটিগুলো সুরক্ষা নয়, বরং হুমকি’, তোপ দাগলেন ইরানের স্পিকার

মার্চ ১৫, ২০২৬
'ইরানি ব্যাংকে হামলার জবাব', মার্কিন ব্যাংকে হামলা নিয়ে আইআরজিসির দাবি
আন্তর্জাতিক

‘ইরানি ব্যাংকে হামলার জবাব’, মার্কিন ব্যাংকে হামলা নিয়ে আইআরজিসির দাবি

মার্চ ১৫, ২০২৬
২ সপ্তাহে ১৭ বাণিজ্যিক জাহাজে হামলায় নিহত ১ ভারতীয়
আন্তর্জাতিক

২ সপ্তাহে ১৭ বাণিজ্যিক জাহাজে হামলায় নিহত ১ ভারতীয়

মার্চ ১৫, ২০২৬
পরবর্তী পোস্ট
ফাইনালের আগেই ছিটকে গেলেন পাকিস্তানের হুসাইন তালাত

ফাইনালের আগেই ছিটকে গেলেন পাকিস্তানের হুসাইন তালাত

রমজানে গোসল ফরজ হওয়ার কারণ ও পবিত্রতা অর্জনের গুরুত্ব

রমজানে গোসল ফরজ হওয়ার কারণ ও পবিত্রতা অর্জনের গুরুত্ব

আজ বসছে ৯৮তম অস্কারের আসর

আজ বসছে ৯৮তম অস্কারের আসর

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (৩৭৫)
  • – লিড নিউজ (৬৭)
  • – সেমি লিড (৮৩১)
  • অদ্ভুতুড়ে (৩)
  • অন্যান্য (৩৫)
  • অন্যান্য খেলা (২৮)
  • অপরাধ (৫৩)
  • অর্থনীতি (৯৪)
  • আদালত (৮২)
  • আন্তর্জাতিক (৫৯৩)
  • কর্পোরেট নিউজ (১৭)
  • কৃষি (২৭)
  • ক্রিকেট (৩৮৭)
  • খেলা (২৩৭)
  • চলচ্চিত্র (১১)
  • চাকরি (৫১)
  • জনপদ (২২৪)
  • টিপস-রিভিউ (১)
  • ডিজিটাল শর্ট (২)
  • তথ্যপ্রযুক্তি (৬৯)
  • ধর্ম ও জীবন (১৭)
  • নারী (২)
  • পরিবেশ (২৯)
  • প্রবাস সংবাদ (৪২)
  • ফুটবল (২৩৯)
  • বরিশাল (১১)
  • বাণিজ্য (৪৩)
  • বাংলাদেশ (১,৩৬৯)
    • কক্সবাজার (২৩)
    • কিশোরগঞ্জ (২৩)
    • কুড়িগ্রাম (৪)
    • কুমিল্লা (২)
    • কুষ্টিয়া (২)
    • খাগড়াছড়ি (১০)
    • খুলনা (৭)
    • গাইবান্ধা (৩)
    • গাজীপুর (১১)
    • গোপালগঞ্জ (৯)
    • চট্টগ্রাম (৪৩)
    • চাঁদপুর (৪)
    • চুয়াডাঙ্গা (৫)
    • জয়পুরহাট (৩)
    • জামালপুর (২)
    • ঝিনাইদহ (২)
    • টাঙ্গাইল (৮)
    • ঠাকুরগাঁও (৭)
    • ঢাকা (৫০)
    • দিনাজপুর (৫)
    • নরসিংদী (৫)
    • নাটোর (৪)
    • নারায়ণগঞ্জ (৪)
    • নীলফামারী (১)
    • নোয়াখালী (১১)
    • পঞ্চগড় (৩)
    • ফেনী (২১)
    • বগুড়া (৩)
    • বরগুনা (১)
    • বাগেরহাট (৩)
    • ব্রাহ্মণবাড়িয়া (৯)
    • ভোলা (৩)
    • ময়মনসিংহ (৭)
    • মাগুরা (৭)
    • মুন্সীগঞ্জ (১)
    • মৌলভীবাজার (১)
    • রংপুর (৪)
    • রাঙ্গামাটি (৬)
    • রাজশাহী (৯)
    • লক্ষ্মীপুর (৫)
    • লালমনিরহাট (২)
    • শেরপুর (৭)
    • সাতক্ষীরা (৩)
    • সিরাজগঞ্জ (২)
    • সিলেট (৮)
    • সুনামগঞ্জ (১)
    • হবিগঞ্জ (২)
  • বিনোদন (৭০৮)
  • বিশেষ (১)
  • ভিডিও নিউজ (২৮০)
  • মতামত (১৩)
  • মাল্টিমিডিয়া (৪৭)
  • রাজধানী (৩৮)
  • রাজনীতি (৪৫০)
  • লাইফস্টাইল (১০৩)
  • শিক্ষা (১২৩)
  • শিল্প সাহিত্য (৯)
  • শিশু কিশোর (২)
  • সমাজকথন (১)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (২)
  • স্পোর্টস (৪৬৮)
  • স্পোর্টস লাইভ (১২)
  • স্বাস্থ্য (৩৫)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh News Bangladesh Politics BNP Bollywood News Cricket News Dhaka News Donald Trump Election 2026 Election Commission Entertainment News Entertainment News BD Interim Government Jamaat-e-Islami Khaleda Zia Middle East Crisis NCP Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান ইসরায়েল এনসিপি ওয়েস্ট ইন্ডিজ জাতীয় নির্বাচন জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢাকা তারেক রহমান নির্বাচন কমিশন নির্বাচন ২০২৬ পাকিস্তান প্রধান উপদেষ্টা বলিউড বাংলাদেশ বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত যুক্তরাষ্ট্র লিড বিনোদন লিড স্পোর্টস শেখ হাসিনা সিনেমা
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • ‘বরবাদ’-এর জিল্লু এবার ‘রাক্ষস’-এ? মার্চ ১৫, ২০২৬
  • হরর সিনেমায় চুক্তিবদ্ধ হলেন অভিষেক বচ্চন মার্চ ১৫, ২০২৬
  • আজ বসছে ৯৮তম অস্কারের আসর মার্চ ১৫, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান