স্পোর্টস ডেস্ক
ঢাকা: আগামী ১৩ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে শুরু হতে যাওয়া ‘নারী এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্ট’-এর জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ অলরাউন্ডার ফাহিমা খাতুনকে অধিনায়ক করে ঘোষিত এই দলে জাতীয় দলের একঝাঁক চেনা মুখ রাখা হয়েছে।
‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও স্বাগতিক থাইল্যান্ড। ১৪ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ১৬ ফেব্রুয়ারি থাইল্যান্ড এবং ১৮ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে ফাহিমা বাহিনী।
বাংলাদেশ স্কোয়াড:
অধিনায়ক: ফাহিমা খাতুন
মূল দল: শামীমা সুলতানা, ইশমা তানজিম, রুবাইয়া হায়দার ঝিলিক, জান্নাতুল ফেরদৌস সুমনা, শরিফা খাতুন, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম, সাদিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, সানজিদা আক্তার মেঘলা, তাজ নেহার, লতা মন্ডল এবং ফাতেমা জাহান।
স্ট্যান্ডবাই: দিশা বিশ্বাস, মিষ্টি রানী সাহা, হালিমাতুল সাদিয়া এবং হাবিবা ইসলাম পিংকি।
বাংলাফ্লো/এফআইআর





