বিনোদন ডেস্ক
ঢাকা: গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রকস্টার মাহফুজ আনাম জেমস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) তিনি ঢাকা-১৭ আসনের বারিধারা স্কলার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন।
কেন্দ্রে উপস্থিত হওয়ার পর থেকেই ‘নগরবাউল’ খ্যাত এই তারকাকে ঘিরে ভোটার, নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা যায়। জেমস হাসিমুখে সবার ছবি তোলার আবদার পূরণ করেন। ভোট প্রদান শেষে তিনি নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘‘সব কিছু খুবই স্মুথ ছিল। এলাম, স্লিপ নিলাম, ভোট দিলাম—কোনো ঝামেলা হয়নি।’’ তিনি আরও বলেন, সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়াই দেশকে এগিয়ে নেয় এবং দেশে শান্তি বজায় থাকুক, মানুষ ভালো থাকুক—এটাই তার প্রত্যাশা।
বাংলাফ্লো/এম এইচ এইচ






