হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের বিকল্প গেট দিয়ে সীমিত পরিসরে আমদানি প্রক্রিয়া শুরু হয়েছে। অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে ঢাকা কাস্টম হাউস। আমদানিকারকদের পক্ষে সিএন্ডএফ এজেন্টরা সকাল থেকে কার্গো ভিলেজের সামনে ভিড় করেন।


