আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষক করতে চায় এমন একটি প্রতিষ্ঠানের অফিস এক কক্ষের। একটির কার্যালয় ভাগাভাগি করা অন্য দুটি প্রতিষ্ঠানের সঙ্গে। আরেকটির অফিসের ঠিকানা নির্মাণাধীন ভবনে, কাজ চলে পাশের আরেকটি ভবন থেকে। চ্যানেল আইয়ের সরেজমিন অনুসন্ধানে উঠে এসছে এমন চিত্র।


