বিনোদন ডেস্ক
ঢাকা: এবারের ঈদুল ফিতরে (২০২৬) প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত পাঁচটি সিনেমার বক্স অফিস লড়াইয়ে রীতিমতো দাপট দেখাচ্ছেন আফরান নিশো। শাকিব খান, সিয়াম আহমেদ ও চঞ্চল চৌধুরীদের মতো তারকাদের পেছনে ফেলে আয়ের দৌড়ে শীর্ষস্থান দখল করেছে নিশো অভিনীত ‘দম’। অন্যদিকে, মাল্টিপ্লেক্সে দর্শক টেনে দারুণ চমক দেখাচ্ছে জীবনমুখী গল্পের ‘বনলতা এক্সপ্রেস’ এবং নারীকেন্দ্রিক সিনেমা ‘প্রেশার কুকার’। বিএমআর-এর দেওয়া তথ্যের ভিত্তিতে প্রথম তিন দিনের বক্স অফিস কালেকশনের সার্বিক চিত্র নিচে তুলে ধরা হলো।

প্রথম তিন দিনেই ১ কোটির বেশি আয় করে ২০২৬ সালের মাল্টিপ্লেক্স আয়ের নতুন রেকর্ড গড়েছে আফরান নিশোর ‘দম’। ৩৫টি শোর মধ্যে ২৭টিই হাউজফুল থাকার মাধ্যমে নিশো ভক্তদের ব্যাপক উন্মাদনার প্রমাণ পাওয়া যায়।
হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে তানিম নূর নির্মিত এই সিনেমাটি তিন দিনে ৭৭.৩৩ লাখ টাকা আয় করে দ্বিতীয় অবস্থানে রয়েছে। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও শরিফুল রাজদের এই সিনেমার আয়ের গ্রাফ প্রতিদিন ঊর্ধ্বমুখী।
অ্যাকশন ও প্রেমের গল্পের মিশ্রণে তৈরি সিয়াম-সুস্মিতার ‘রাক্ষস’ শুরুটা ধীরগতিতে করলেও ৫৬.১৪ লাখ টাকা আয় করে তৃতীয় স্থান চমৎকারভাবে ধরে রেখেছে।
গ্যাংস্টার লুকে হাজির হয়েও আয়ের দৌড়ে আপাতত নিশো ও সিয়ামের চেয়ে পিছিয়েছেন ঢালিউড শীর্ষ নায়ক শাকিব খান। তাঁর ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ তিন দিনে ৫১.৫৪ লাখ টাকা আয় করেছে। প্রথম দুই দিন ভালো করলেও তৃতীয় দিনে এর আয় কমে গেছে।
রায়হান রাফী নির্মিত বুবলী ও তুষিদের এই সিনেমাটি সবচেয়ে কম আয় দিয়ে শুরু করলেও ‘পজিটিভ ওয়ার্ড অব মাউথ’-এর কারণে তিন দিনে ২৯.৩২ লাখ টাকা আয় করে প্রতিদিন নিজেদের গ্রোথ বাড়াচ্ছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ




