ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়নের দাবিতে এগারতম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন মাদ্রাসার শিক্ষকরা।
বৃহস্পতিবার ২৩ অক্টোবর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভূক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সরকার কর্তৃক জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়ণ চান বলে জানান মাদ্রাসা শিক্ষকরা।
ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণার বাস্তবায়ন না হলে কঠোর অবস্থানে যাবার ঘোষণা দিয়েছেন তারা।
প্রাথমিক বিদ্যালয়ের অধিদপ্তরের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপনেরও দাবি জানান তারা।


