আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের লোরালাই বিভাগে শনিবার (২৯ নভেম্বর) সকালে একটি ভূমিকম্প আঘাত হেনেছে। সংবাদমাধ্যম ডেইলি অসাফ জানিয়েছে, যদিও রিখটার স্কেলে এর মাত্রা ছিল মাঝারি ধরনের, তবে স্থানীয় বাসিন্দারা তীব্র কম্পন অনুভব করেছেন।
ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ছিল লোরালাই বিভাগের ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে এবং এটি মাটির ২০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।
ভূমিকম্পের সময় তীব্র ঝাঁকুনিতে মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অধিকাংশ মানুষ ভয়ে নিজেদের ঘরবাড়ি ও অফিস থেকে রাস্তায় বেরিয়ে আসেন। তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
পাকিস্তান ও আফগানিস্তান অঞ্চলটি ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্পপ্রবণ। দেশটিতে সর্বশেষ ২০০৫ সালে কাশ্মীরে এক ভয়াবহ ভূমিকম্পে ৭৩ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। এ ছাড়া, বেলুচিস্তানে গত বছর (২০২৪ সালের ১ অক্টোবর) মধ্যরাতে ৫.৫ মাত্রার ভূমিকম্পে ৬ জন নিহত ও ১৫ জন আহত হয়েছিলেন, যেখানে কাঁচা বাড়িঘরগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
বাংলাফ্লো/এফআইআর






