বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ এবং গণতান্ত্রিক উত্তরণের পথ নিয়ে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে গোলটেবিল বৈঠক হয়েছে। ইউকে-বাংলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভায় বক্তারা দ্রুত বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।
